Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

শরীফ ওসমান হাদি’র মৃত্যুতে আসলাম চৌধুরীর শোক প্রকাশ

ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়তে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত বরণ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী।

বৃহস্পতিবার রাতেই তিনি এক বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করেন৷ এতে উল্লেখ করা হয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ন্যায্যতা প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রসৈনিক ওসমান হাদির মৃত্যুতে দেশের অপূরনীয় ক্ষতি হয়ে গেল। তার মতো সাহসী প্রজন্ম আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং জুলাই বিপ্লবের স্পিপিরটকে বাস্তবায়নের জন্য খুবই প্রয়োজন।

শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুমের ভুল ত্রুটি ক্ষমা করে বেহেস্ত নসীব করুন।

 

Tags :

সর্বশেষ