Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

শুধু ছাত্রলীগ নয় আওয়ামী লীগ ও তাদের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে

 

শুধু ছাত্রলীগ নয় আওয়ামী লীগের সবকটি অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের যুব বিভাগ আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

এসময় তিনি আরও বলেন, বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সীমাহীন এক দুঃশাসন চালিয়েছে দেশে। দেশের মানুষের ভাতের অধিকারের পাশাপাশি শিক্ষার অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার, ভাগ্য পরিবর্তনের অধিকার কেড়ে নিয়েছে। তারা মানুষ শান্তিতে ঘুমাতে দেয়নি। গুম, খুন, জেলে দিয়ে সারাদেশকে কারাগারে পরিণত করেছে। তারা দেশের মানুষের স্বাধীনতা পুরোপুরি খর্ব করেছিল। ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তারা মানুষের সাংস্কৃতিক অধিকার, অর্থনৈতিক অধিকার হরণ করেছিল। কিন্তু ইতিহাস সাক্ষী যারা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, মানুষ তাদেরকে কোনদিন ক্ষমা করেনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা স্বৈরাচারী, ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলে দেশ থেকে বিদায় করেছে। তারা সবাই স্বৈরাচার। আওয়ামী লীগের সভাপতি ফ্যাসিস্ট হাসিনার আদেশ অনুসারে এই অঙ্গ সংগঠনগুলো ১৭ বছর ধরে দেশের মানুষের উপর অবিচার করেছে। বর্ণনাতিত জুলুম করেছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনেও তারা ছাত্র-জনতার উপর গুলি করে হত্যা করেছে। অনেক মায়ের বুক খালি করেছে। অনেকে ভাই হারিয়েছেন, অনেকে বোন হারিয়েছেন, কেউ হারিয়েছেন স্বামী, কেউ হারিয়েছেন বাবা, সন্তান কিংবা আপনজন। শতশত যুবক, ছাত্র অন্ধ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই অপকর্মের বিচার হতে হবে। তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে অচিরেই।

আলাউদ্দিন সিকদার আরও বলেন, তারা দম্ভ করে বলেছিল তারা নাকি পালাই না, কিন্তু তারা সদলবলে যেভাবে পালিয়েছে সারাদেশের মানুষ দেখেছে। ইতিহাস বড়ই নির্মম। দুপরের রান্না করা খাওয়ার খেয়ে যেতে পারেনি সে।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যুব সমাজ একটি জাতির শক্তি। একটি জাতির সম্পদ। কিন্তু আওয়ামী লীগ তিন তিনবার অবৈধবাবে রাস্ট্র ক্ষমতা দখল করে সেই যুব সম্পদকে ব্যবহার করেছে, মাদকের কাজে, সন্ত্রাসের কাজে, ভোট ডাকাতির কাজে। এককথায় তারা যুব সমাজকে বিপদগামী করে দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই যুব সমাজকে যুব সম্পদে রূপ দিতে চায়। ইসলামের সুমহান আদর্শ দিয়ে দেশ প্রেমিক নাগরিকে পরিণত করতে চায়। যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, যারা স্কুল, কলেজে যেতে পারেননি সেই যুব সমাজকে আজ সংগঠিত করতে হবে। মানবতার কল্যাণ হতে পারে একমাত্র আল্লাহর বিধান আর বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) এর জীবনাদর্শ। এই আদর্শের দাওয়াত পৌঁছে দিয়ে যুব সমাজকে গড়ে তুলতে হবে ইসলামি মূল্যবোধের শিক্ষা আর নৈতিকতার নিরিখে। যেন তারা আগামীর বাংলাদেশ গড়তে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, ছাত্র জনতার এই বিজয়কে নসাৎ করে দিতে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও ফ্যাসিবাদের দোরসরা বসে আছে। তারা নানাভাবে ষড়যন্ত্র করছে। আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই কোন ষড়যন্ত্র ছাত্র-জনতার এই বিজয়কে নসাৎ করতে পারবে না। এই দেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র জীবনের বিনিময়ে হলেও রুখে দিবে ইনশাল্লাহ।

সীতাকুণ্ড পৌরসদরস্থ এল.কে. সিদ্দিক স্কয়ারে অনুষ্ঠিত যুব সম্মেলন উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলীর সভাপতিত্বে ও যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলার সেক্রেটারি তৌহিদুল ইসলামের সঞ্চানলায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, উত্তর জেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক মাস্টার নূরু ছালাম, আইন সম্পাদক জসিম উদ্দিন আজাদ, সীতাকুণ্ড উপজেলার আমীর মিজানুর রহমান, সীতাকুণ্ড উপজেলার সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উত্তর জেলার সমাজসেবা সম্পাদক আবু তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি নজরুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলার সেক্রেটারি রাশেদুজ্জামান মজুমদার। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাড. আশরাফুর রহমান, উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসেন, উপজেলার শিল্প ও বানিজ্য সম্পাদক শামছুল হুদা, যুবাইদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল নূরুল কবির,
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সাজিদ চৌধুরী, উত্তর জেলার সাবেক সভাপতি নুর মোহাম্মদ, অ্যাডভোকেট হুসাইন মোহাম্মদ আশরাফ, ইকবাল হোসাইন, যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলার অর্থ ও মিড়িয়া সম্পাদক অ্যাড. ছিবগাতুল্লাহ খালেদ, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আবু হাফস মো: নকীব, পৌরসভা আমীর হাফেজ আলী আকবর, মুরাদপুর ইউনিয়ন আমীর শহিদ উল্লাহ, সোনাইছড়ি ইউনিয়ন আমীর নুর ইসলাম, শহর সাথী শাখা শিবিরের সভাপতি সাবিক বিন ইসলাম।

Tags :

সর্বশেষ