চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গ্যাস সিলিন্ডার কাটার সময় বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরো দুই জন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে কুমিরা ইউনিয়নের ডাইল চাইল মিয়ার মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান (৩০) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সাউদেরখিল এলাকার বাসিন্দা। আহতরা হলেন, দোকানের মালিক কামাল হোসেন (৪২) ও তার ছেলে হেলাল (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিরের কর্ণফুলী স্টিল মিল সংলগ্ন একটি দোকানে লিন্ডার কাটার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় ভ্যান চালক আরমান মুহূর্তেই ২০০ ফিট দূরে গিয়ে পড়ে। এসময় আরো দুজন শ্রমিক আহত হন। স্থানীয়রা আরমানকে উদ্ধার করে হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দুই শ্রমিক এখনো চিকিৎসাধীন বলে জানা গেছে।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলেই একজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসতর্কতার কারণে এ বিস্ফোরণ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে