Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

হাদি হয়তো ফিরে আসবে আরো জোরালো গর্জনে: রুকাইয়া জাহান চমক

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগ লিখেছেন, হাদি হয়তো ফিরবেন আরো জোরালো গর্জনে, নয়তো হাদি নামটিই হয়ে যাবে তরুণ প্রজন্মের যুদ্ধ ঘোষণা। এর আগে ওসমান হাদির মৃত্যুতে তিনি মর্মাহত হয়ে লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামটা মনে রেখো, শহিদ – বীর শরীফ ওসমান হাদি।’পরবর্তীতে একটি দীর্ঘ পোস্টে নানা সংবেদনশীল বিষয় নিয়ে কথা ও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। লেখেন, ‘সে কোনো এমপি-মন্ত্রী ছিল না, কারও হক আত্মসাৎ করেনি, সাধারণ মানুষের ওপর অন্যায় করেনি। তবুও-সামান্য কথার দায়ে, একটা জীবন এভাবে শেষ হয়ে যেতে পারে? যে বাকস্বাধীনতার জন্য, এতো আন্দোলন, এতো স্লোগান -আজ সেই স্বাধীনতা কোথায় দাঁড়িয়ে? ভিন্নমত মানেই কি শাস্তি? প্রশ্ন করাই কি অপরাধ? আজ হাদি, কাল কে? এই প্রশ্নটা এখনই, নিজেদের ভেতরে ফিরে তাকিয়ে করার সময়। আমি হাদিকে কোনোদিন সামনাসামনি দেখিনি। ওনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমি যুক্ত নই। তবুও আজ মনটা কেমন ছটফট করছে, একটা গভীর অস্বস্তি।’

Tags :

সর্বশেষ