Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

মিরসরাইয়ে গ্রামীণ সড়কের বেহাল দশা, পথেই মৃত্যু ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধের

কাজী তানযিম ইবনে মাঈনুল

মিরসরাইয়ে বেহাল সড়কে সঠিক সময়ে হাসপাতালে নিতে না পারায় নুর ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দীর্ঘ দিন মানুষের দাবি জানানোর পরও সড়কটি মেরামত করা হয়নি বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ১৩ নম্বর মায়ানী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন৷ তার বাড়ি থেকে বের হওয়ার পথে গ্রামীণ সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা রয়ে গেছে। বছরের উপর বছর সড়কটির সংস্কার করার জন্য স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসলেও কেউ তোয়াক্কা করেনি। স্থানীয়দের অভিযোগ, নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। ওই সড়কটি কোন সিএনজি অটোরিক্সা চলারও উপযোগী নয়

স্থানীয় বাসিন্দা নূর আহমদ জানান, সড়কটি স্বাধীনতার পর থেকে সংস্কার না হওয়ায় বেহাল দশা। জরুরি সময়ে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায় এই সড়ক। অল্প বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে।

স্থানীয়রা চট্টগ্রাম বুলেটিনকে জানান, সড়ক সংস্কারের দাবিতে তারা একাধিকবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেছেন। প্রথম আবেদনটি কয়েক বছর আগে, দ্বিতীয় আবেদনটি কয়েক মাস আগে করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

একজন স্থানীয় ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার বেহাল অবস্থার কারণে মানুষ চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে। এলাকার প্রসূতি নারীদের হাসপাতালে নিতেও অনেক সমস্যা হচ্ছে। তাছাড়া শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও পুরুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।যদি সময়মতো রাস্তা সংস্কার করা হতো, নুর ইসলামের জীবন হয়তো রক্ষা করা যেত।

Tags :

সর্বশেষ