কাজী তানযিম ইবনে মাঈনুল:
জুলাই জাতীয় সনদের আলোকে ফেব্রুয়ারীতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর বাজার প্রদক্ষিণ শেষে বারইয়ারহাট বাজারস্থ মসক্রো হোটেলের সামনে সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমীর নুরুল হুদা হামিদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা জাতীয় সনদের ভিত্তিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের স্বার্থে এবং দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে আমাদের দাবি বাস্তবায়ন করা প্রয়োজন। সকল সদস্য ও জনগণকে একত্রিত হয়ে এই লক্ষ্য অর্জনে ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন, বাইতুলমাল সম্পাদক আব্দুল গফুর, বারইয়ারহাট পৌরসভা জামায়াতের সেক্রেটারি নুরুদ্দিন সজীবসহ থানা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।