চট্টগ্রাম বুলেটিন

মা-বাবা ও দুই ভাইয়ের কবর জিয়ারত করলেন লায়ন আসলাম চৌধুরী

দুই ভাইয়ের মৃত্যুর পর শেষবারের মতো দেখার সুযোগ পাননি আসলাম চৌধুরী

 

মা-বাবা ও আপন দুই ভাইয়ের কবর জিয়ারত করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী। সোমবার সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঈদুল ফিতরের জামাত আদায় করে সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন আসলাম চৌধুরী। এরপর তার ফৌজদারহাট জলিলস্থ বাড়ির কবরস্থানে জিয়ারতে সামিল হন।

এসময় তিনি তার মরহুম বাবা ও মরহুমা মায়ের জন্য দোয়া করেন। একইসাথে ভাই ইসহাক কাদের চৌধুরী ও মইন চৌধুরীর জন্য দোয়া করেন। পরে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটান এরপর নেতাকর্মীরা একে একে শুভেচ্ছা জানাতে আসলে তাদের সাথে সেমাই, মিষ্টি, রসগোল্লাসহ মুখরোচক সব খাবারে ঈদ আনন্দ ভাগাভাগি করেন এবং বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের কাছ থেকে খোঁজখবর নেন। এছাড়াও তিনি গরীব-দুঃখীদের সাথেও সময় কাটান এবং তাদের পাশে দাঁড়ান।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন অধ্যাপক মো. আসলাম চৌধুরী স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে ৯ বছর কারাগারে ছিলেন। জুলাই-আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের পর গত বছরের ২০ আগস্ট জামিনে কারাগার থেকে মুক্তি পান তিনি। তার বিরুদ্ধে ৭৬টি মামলা হয় আওয়ামী লীগ সরকারের আমলে। ২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

এরপর থেকে ৯ বছর কারাগারের চার দেয়ালের ভেতরেই ঈদুল ফিতর ও ঈদুল আজাযা করেছেন লায়ন আসলাম চৌধুরী। এবার তিনি নিজ সংসদীয় এলাকা সীতাকুণ্ডে ঈদ করছেন। এবার নেতার সঙ্গে ঈদ করতে পেরে খুশি বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীরাও। জেলে থাকতেই তিনি তার আপন ইসহাক কাদের চৌধুরী ও মইন চৌধুরীকে হারান। দুই ভাইয়ের মৃত্যুতে তাদেরকে শেষ বারের মতো দেখতেও পারেননি আসলাম চৌধুরী। কেননা ওইসময়ের অবৈধ হাসিনা সরকার তাকে প্যারোলে মুক্তি দেয়নি। ফলে আসলাম চৌধুরীর অনুপস্থিতিতেই দুই ভাইকে দাফন করা হয়। এ দু:খ কোনদিন ভুলার নয় এবং অপূরনীয় বলে জানান তিনি।

Tags :

সর্বশেষ