চট্টগ্রাম বুলেটিন

সাংবাদিক দিলালের পিতার দাফন সম্পন্ন

একুশে টিভির সাবেক প্লানিং এডিটর, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি সীতাকুণ্ডের কৃতি সন্তান সাইফ ইসলাম দিলাল ও অবসরপ্রাপ্ত ব্যাংকার জহিরুল ইসলামের শ্রদ্ধেয় পিতা মোহাম্মদ আবু তাহের (৯৬) এর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১৯ মে) সকাল সাড়ে দশটায় সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এতে রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক, ব্যাংকার, সমাজকর্মী, স্বেচ্ছাসেবকসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এর আগে রবিবার রাত বারোটায় বার্ধক্যজনিত কারণে পৌরসভার মৌলভীপাড়াস্থ নিজ বাড়িতে আবু তাহের শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। মরহুম আবু তাহের মৃত্যুকালে দুই ছেলে ছাড়াও দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য  গুণগ্রাহী রেখে যান।

এদিকে সাংবাদিক সাইফ ইসলাম দিলালের পিতার মৃত্যুতে সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক, শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন। একইসাথে আহ্বায়ক কমিটির সদস্যরাসহ সাংবাদিকরা অংশ নেন। সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাংবাদিক জহিরুল ইসলাম ও সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান এক যৌথ বিবৃতিতে এ শোক জ্ঞাপন করেন। এতে মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণ করতে যেন মহান আল্লাহ তৌফিক দেন সেজন্য দোয়া চাওয়া হয়েছে। সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম বলেন, আল্লাহ মরহুমকে জান্নাতে নসিব করুক। মরহুমের পরিবারকে শোক সইবার তৌফিক দান করুন।

Tags :

সর্বশেষ