চট্টগ্রাম বুলেটিন

প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে মিলল ইয়াবা, আটক ২

কক্সবাজারের টেকনাফে অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকানো ৪৪ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে টেকনাফের পর্যটক মোড়সংলগ্ন পুরাতন মেরিন ড্রাইভ রোডে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার (চট্টমেট্রো-গ-১৫-২১৩৯) থামিয়ে তল্লাশি চালানো হয়। যাত্রীদের সন্দেহজনক আচরণের কারণে গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে বিজিবি সদস্যরা।

তল্লাশির সময় দুটি গ্যাস সিলিন্ডারের একটি কেটে দেখা হলে ভেতরে অভিনব কৌশলে রাখা ইয়াবাগুলো পাওয়া যায়। এ ঘটনায় মো. ইয়াসিন (৩৯)রহমত উল্লাহ (২৯) নামের দুইজনকে ঘটনাস্থলেই আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে তাদের কঠোর অবস্থানেরই প্রতিফলন। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে

Tags :

সর্বশেষ