Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

আল্লাহর আইন বাস্তবায়নে জামায়াত সৎ, যোগ্য নাগরিক তৈরির কাজ চালাচ্ছে

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর আইন বাস্তবায়ন করতে জামায়াতে ইসলামী দেশে সৎ, যোগ্য, আদর্শিক নাগরিক তৈরিত কাজ চালিয়ে যাচ্ছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল তিনটায় সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমল মানে লুটতরাজ, গুম, খুন, পাচার আর আয়নাঘরের ইতিহাস।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ মেগা প্রকল্পের নাম করে সীমাহীন দুর্নীতি করেছে। বর্তমানে ব্যাংক গ্রাহকদের চাহিদা মত টাকা দিতে পারছে না। তাইলে টাকাগুলো গেল কোথায়? মাত্র ৭-৮ জন আওয়ামী লীগ নেতার হাতে ছিল দেশের সিংহভাগ নগদ টাকা। দেশের বাহিরে অবৈধভাবে টাকা পাচার করে কানাডা, আমেরিকা, লন্ডনসহ ইউরোপের দেশগুলোতে শতশত ঘর বাড়ি, ব্যাবসা-বানিজ্য গড়ে তুলেছে তারা। দেশের আলেম সমাজকে হত্যা করেছে, তাদেরকে দেশ ছাড়া করেছে এই আওয়ামী লীগ। আজ জাতি তোমাদেরকে তোমাদের তৈরি ট্রাইবুনালেই বিচার করবে। এসময় তিনি সমস্ত বৈষম্য দূর করতে সবাইকে জামায়াতের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

বাঁশবাড়িয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন শিকদার, সাংগঠনিক সম্পাদক ও আইআইইউসি ট্রাষ্টি বোর্ডের সদস্য আনোয়ার সিদ্দিক চৌধুরী৷

বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা লোকমান কাদেরীর সভাপতিত্বে ও সেক্রেটারি এস এম আশরাফ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি মোহাম্মদ আবু তাহের, উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমান, সেক্রেটারি রাশেদুজ্জামান, মজুমদার, উপজেলা জামায়াতের সহ-সেক্রাটারি মু. কুতুব উদ্দিন শিবলী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি সাজিদ চৌধুরী, জামায়াত নেতা আবু হাফস মুহাম্মদ নাক্কীব।

Tags :

সর্বশেষ