চট্টগ্রামের সীতাকুণ্ডের ৭১টি পূজামন্ডপে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী। রোববার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারীস্থ নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব অনুদান মন্ডপ প্রতিনিধিদের হাতে তুলে দেন।
এসময় সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালে আহম্মেদ সলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদিন দুলাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম আজাদ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন, সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, বিএনপি নেতা নুরুল আনোয়ার, নুরুদ্দিন মোঃ জাহাঙ্গীর, জাফর ভুইয়া, মোঃ জাহাঙ্গীর, খম নাজিম উদ্দিন, আকবর হোসেন, আবুল কালাম আজাদ, সালামত উল্লাহ, জাহিদুল হাসান, সরোয়ার কামাল, ফজলুল করিম চৌধুরী, খোরশেদ আলম, সাহাবুদ্দিন রাজু। এতে আরও উপস্থিত ছিলেন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন মল্লিক, সাধারণ সম্পাদক পাবন কৃষ্ণ দাশ প্রমুখ।