চট্টগ্রাম বুলেটিন

আদর্শ জাতি ও রাষ্ট্র গঠনে শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে: মুহাম্মদ শাহজাহান

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আদর্শ জাতি ও রাষ্ট্র গঠনে শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষক সেই মেরুদন্ডের মূল ভিত্তি। আদর্শ শিক্ষক ছাড়া শিক্ষার নৈতিক মান ধরে রাখা অসম্ভব।

শনিবার (১৬ নভেম্বর) সকাল দশটায় পটিয়ার হল টুডে কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক ফেডারেশন উদ্যোগে অনুষ্ঠিত শিক্ষক দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল উপদেষ্টা অধ্যাপক আহসান উল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ ও আইআইইউসি’র সাবেক প্রোভিসি ড. আবু বকর রফীক আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. আহমদ আলী।

প্রধান অতিথি আরও বলেন, ৫ আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর এই দেশে ন্যায় ও ইসলাম পন্থীদের কাজ করার সুযোগ হয়েছে। এই সুযোগ ইসলামপন্থী আদর্শিক শিক্ষক সমাজকে কাজে লাগাতে হবে। তাহলে বাংলাদেশের জনগন যে কাঙ্ক্ষিত জাতি দেখতে পাবে। আমরা সেই কাঙ্ক্ষিত জাতি গঠন করতে পারব বলে আশা করছি।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আহসান উল্লাহ বলেন, দুর্নীতি মুক্ত প্রশাসন গঠনে সুশিক্ষার বিকল্প নাই। শিক্ষার প্রাথমিক স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলামী শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করতে হবে। নৈতিক মানসম্পন্ন মেধাবী শিক্ষক নিয়োগ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু বকর রফীক আহমদ বলেন, ঈমানের মূল ভিত্তি হলো জ্ঞান। ইসলাম ও জাহেলিয়াতের পার্থক্য সুস্পষ্টভাবে প্রমাণিত করার জন্য কুরআনের জ্ঞানের কোন বিকল্প নেই। কুরআন এমন একটি কিতাব যেখানে জ্ঞানের সমস্ত দিক বিভাগ সম্পর্কে আল্লাহতায়ালা স্পষ্ট করেছেন।

বিশেষ অতিথি ড. আহমদ আলী বলেন, একজন প্র্যাকক্টিসিং মুসলমানদের জীবনে শিক্ষা নিয়মিত অনুসংগ। প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি থাকলেও জীবন সিলেবাসের শিক্ষা প্রতিনিয়ত বহমান। জীবনে সফলতার জন্য জ্ঞানের সাথে আধ্যাত্মিকতার সংযোগ ঘটলেই মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠে।

ফেডারেশনের জেলা সেক্রেটারী অধ্যাপক আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষক সম্মেলনে জেলা উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, অধ্যক্ষ মাওলানা বদরুল হক, মুহাম্মদ জাকারিয়া এডভোকেট আবু নাছের, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, অধ্যাপক মাহমুদুল হাছান ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী প্রমুখ জেলা ও উপজেলা শিক্ষক দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

Tags :

সর্বশেষ