Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রামে আন-নাবিল বৃত্তি পরিক্ষায় অংশ নিলো ৫ হাজার শিক্ষার্থী

চট্টগ্রাম নগরীর মাদরাসা শিক্ষার্থীদের সাড়া জাগানো সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প “আন্-নাবিল বৃত্তি পরীক্ষা” অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন। ৩১ শুক্রবার সকাল ৯ টায় নগরীর ৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এই বৃত্তি পরীক্ষা। এই পরীক্ষায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন মাদরাসার ইবতেদায়ী তৃতীয় শ্রেণি থেকে দাখিল দশম শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, বর্তমান সমাজে চলমান নৈতিক অবক্ষয় রোধ করে ইসলামি আদর্শের ভিত্তিতে তরুণ সমাজের উৎকর্ষ সাধন ও বর্তমানে অবহেলিত মাদরাসা শিক্ষাব্যবস্থার সঠিক মূল্যায়ন সাধন করার উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় আন্-নাবিল বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আন্-নাবিল বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা হামেদ হাছন, আন্-নাবিল বৃত্তি প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক তানজির হোসাইন জুয়েল, আহ্বায়ক মুমিনুল হক ও সদস্য সচিব হাফেজ মুহাম্মদ তৌহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা। এছাড়াও কেন্দ্রসমূহ পরিদর্শন করেন অধ্যক্ষ মাওলানা মুহসিন ভূ্ইয়্যা ও আন্-নাবিল বৃত্তি প্রকল্পের দায়িত্বশীলরা।

 

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান বলেন, মাদরাসা শিক্ষায় সন্তানদের অনুপ্রাণিত করতে অভিভাবকদের আহবান জানাচ্ছি। মাদরাসা শিক্ষার্থীর অবদানের কথা উল্লেখ করে মাদরাসা শিক্ষার্থীদের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যোগ্যতা সম্পন্ন নাগরিক হিসেবে তৈরি হতে হবে। আন্-নাবিল বৃত্তি প্রকল্পের আহ্বায়ক মুমিনুল হক বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সকল সদস্য, হল পরিদর্শক, অভিভাবক-অভিভাবিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নতি কামনা করেন। এদিন আন্-নাবিল বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক খুশির আমেজ দেখা যায়।

Tags :

সর্বশেষ