Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

ধানের শীষ/৯০ শতাংশের বেশি মানুষ চায় আসলাম চৌধুরীকে, সালাহ উদ্দিনের পক্ষে ৩. ৪৭ শতাংশ

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-আকবরশাহ-পাহাড়তলী আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ৯০.৫৭ শতাংশ মানুষ বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন অধ্যাপক আসলাম চৌধুরীকে চায়। আর কাজী মোহাম্মদ সালা্হ উদ্দিনকে চায় ৩. ৪৭ শতা্ংশ মানুষ। সম্প্রতি চট্টগ্রামের অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যম চট্টগ্রাম বুলেটিনের নিজস্ব জরিপে এই পরিসংখ্যান ওঠে এসেছে।

পাঁচদিন আগে চট্টগ্রাম বুলেটিনের ফেসবুক পেজে আসলাম চৌধুরী ও বর্তমানে এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কাজী মোহাম্মদ সালাহ উদ্দিনের ছবি দিয়ে একটি জরিপ চালু করা হয়। এতে ক্যাপশন হিসেবে লিখা হয়, ধানের শীষের প্রার্থী হিসেবে আপনারা কাকে চান? অপশন ১. আসলাম চৌধুরী। অপশন ২. কাজী সালা্হ উদ্দিন। ওই জরিপে ৭২১ জন অংশ নিয়েছেন। এর মধ্যে ৬৫৩টি মন্তব্য আসলাম চৌধুরীকে সমর্থন করেছে। তারা এক বাক্যে লায়ন আসলাম চৌধুরীকে চাই বলে মন্তব্য করেন। আর কাজী সালাহ উদ্দিনকে চান এমন মন্তব্যের সংখ্যা মাত্র ২৫টি। আর ৪৩ টি মন্তব্য অন্যা্ন্য বিষয়ে। কেউ অপ্রাসঙ্গিকভাবে দাঁড়িপাল্লা ও ভিন্ন টপিকসে লিখেছেন।

অংকের হিসাবে লায়ন আসলাম চৌধুরী ৯০. ৫৭ শতাংশ ভোট পেয়েছেন। অর্থাৎ ৯০. ৫৭ শতাংশ মানুষ তাকে বিএনপির প্রার্থী হিসেবে চায়। আর মাত্র ৩.৪৭ শতাংশ মানুষ কাজীকে সমর্থন করে। আর ৫. ৯৬ শতাংশ মন্তব্য অন্যান্য প্রসঙ্গে করা হয়।

আরেক হিসাবে দেখা যায়, প্রতি ৫০০ জনে ৪৫২ জন আসলাম চৌধুরীকে সমর্থন করে। যা হাজারে ৯০৫ জনে  দাঁড়ায়। এতে ৮৭ শতাংশ পুরুষ ও ১২ শতা্ংশ নারী অংশ নেন। ওই জরিপটি মোট ৭৪ হাজার ৭৯২ জনের কাছে পৌঁছেছে। এর মধ্যে ৩৬.৮ শতাংশ অংশগ্রহণকারী ২৫-৩৪ বছর বয়সী। আর ৩০.৩ শতাংশ ৩৫-৪৪ বছরের ও ১৪.৬ শতাংশ মানুষ ১৮-২৪ বছরের এবং অন্যান্য বয়সের ১৮.৩ শতাংশ। এছাড়াও ১৪শ’র বেশি মানুষ জরিপ দেখে মন্তব্যগুলো পড়েছেন কিন্তুু নিজেরা কোন মন্তব্য করেননি।

Tags :

সর্বশেষ