চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের তত্ত্বাবধানে মহানগর যুবদলের উদ্যোগে বাঁশখালী কাথারিয়া এলাকায় বন্যা দুর্গতদের মাঝে নগদ অর্থ, খাবার ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক মো. ইয়াকুব হোসাইন শাকিল।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা মো. নিজাম, বশির আহমদ, মো. ইলিয়াছ, মো. রমজান, মো. নুরন্নবী, মো. মাহফুজ, মো. লিটন, মো. আলকদেরী, ফারাবী ফারা, তুষার আহমদ খলিল, মঈনুদ্দিন হাসান অভি, মো. জামাল, মো. সায়েম প্রমুখ।
মহানগর যুবদলের সংগঠক মো. ইয়াকুব হোসাইন শাকিল বলেন, বন্যার কারণে অনেক এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া ছিল অত্যন্ত কঠিন। কিন্তু মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দলের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি পরিবারে সহায়তা পৌঁছে দিয়েছেন।