Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

দক্ষিণ আগ্রাবাদে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদককারবারীদের আল্টিমেটাম

চট্টগ্রাম নগরীর দক্ষিণ আগ্রাবাদ এলাকায় মাদক ও অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হয়ে এক মাদকবিরোধী র‍্যালি, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ‘আবিদার পাড়া দক্ষিণ সমাজ উন্নয়ন পরিষদ’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার জুমার নামাজ শেষে এলাকার সর্বস্তরের মুসল্লি ও সাধারণ জনগণ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেকান্দর হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবিদার পাড়া কাঠের মসজিদ জামে মসজিদের খতিব মাওলানা মো. মহিউদ্দিন সিকদার, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম, সমাজসেবক আসলাম মিয়া কোম্পানি, দেলোয়ার হোসেন ও জাকির হোসেন।

পথসভায় একাত্মতা প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন মো. রাসেল, মো. আরমান, মো. ফারুক, মো. আরজু, মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন নিহাল, মো. সিরাজ, মো. বশির, মো. সাজিদ, মো. সাফায়েত, মো. রাফি, মো. ওয়াহিদ, মো. সাদনান, রহিত, সায়মন, সাইদুল ও সাহেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা বলেন, “মাদকসেবী এবং মাদককারবারী—উভয়েই সমাজ, দেশ ও জাতির শত্রু। শুধু মাদক গ্রহণকারীদের ঠেকানোই যথেষ্ট নয়, মাদকের কারবারের সঙ্গে জড়িত মূল হোতাদেরও সামাজিক ও আইনিভাবে প্রতিরোধ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই এদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করা সম্ভব।” এলাকার উদীয়মান কিশোর ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে সর্বস্তরের মানুষের এই সামাজিক ঐক্য ধরে রাখার আহ্বান জানান বক্তারা।

জুমার নামাজ শেষে এক মানববন্ধন ও র‍্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় এবং পথসভার মাধ্যমে তা সমাপ্ত হয়। সমাবেশ থেকে এলাকায় সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানানো হয় এবং মাদককারবারীদের অনতিবিলম্বে এ পথ ছাড়ার কড়া আল্টিমেটাম দেওয়া হয়।

Tags :

সর্বশেষ