Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রামে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ কোষ্টগার্ডের হাতে দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। গতকাল সোমবার (১০ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাত ৩টায় পতেঙ্গা বহিঃনোঙ্গরে ‘অপারেশন সমুদ্র প্রহরা’ পরিচালনা করে কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গা। এসময় একটি সন্দেহভাজন বোট পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে আড়াই লাখ পিস ইয়াবার চালান ও পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়। চক্রটি মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে পাচার করছিল। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ফলে এই চালানটি আটক করা সম্ভব হয়েছে। জব্দকৃত ইয়াবা, বোট ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

Tags :

সর্বশেষ