Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির ৭২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন, সীতাকুণ্ডের আট মুখ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলা শাখার ৭২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একরামুল হককে আহ্বায়ক, আব্দুল করিম টিপুকে সদস্য সচিব এবং তানজিদ রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এই কমিটিতে সীতাকুণ্ড উপজেলার আটজন ঠাঁই করে নিয়েছেন।

সোমবার রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে এবিএস মোরশেদ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রুবেল আনসারী, অ্যাডভোকেট আনোয়ার খোকন, মোহাম্মদ শাহ্ পরান সিনিয়র যুগ্ম সদস্য সচিব, মোঃ আলী নেওয়াজ ইমন, যুগ্ম সদস্য সচিব সাখাওয়াত হোসেন, যুব বিষয়ক সম্পাদক ইমাম হোসেন রনি, সম্মানিত সদস্য সাজ্জাদ হোসেনসহ ৭২ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রামে দলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর নবগঠিত কমিটির নেতারা জানান, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং নাগরিক অধিকার আদায়ের আন্দোলনে চট্টগ্রাম উত্তর জেলায় এনসিপিকে অগ্রণী ভূমিকায় রাখার লক্ষ্য নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
আগামী দিনে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত জানান, আমরা আশা করি চট্টগ্রাম উত্তর জেলার এই নবগঠিত কমিটি আগামী দিনের সকল আন্দোলন, সংগ্রাম ও সাংগঠনিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷ সীতাকুণ্ডের আটজনসহ আমি কমিটির সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

Tags :

সর্বশেষ