Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

চবিতে এআই ব্যবহার নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পড়াশোনা ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) কার্যকর ব্যবহার নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অডিটোরিয়ামে ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি এবং সহ-আয়োজক Nymph Solutions-এর উদ্যোগে “ দ্যা আর্ট অব এআই প্রম্পটিং” শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাইন্টেফিক সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

এতে শিক্ষার্থীদের পড়াশোনা, তথ্য অনুসন্ধান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার এবং কার্যকরভাবে এআইকে নির্দেশনা দেওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “আমি রিসেন্টলি দুইটা দেশে গিয়েছি অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। সেখানে সবার প্রশ্ন ছিল কি হতে যাচ্ছে? এআই কি শিক্ষকদের বা শিক্ষা পদ্ধতিকে রিপ্লেস করবে? এআই কে কিভাবে ব্যবহার করতে হবে এটাই এখন দেখার বিষয়। এআই ব্যবহার থেকে আমাদের ছাত্র ছাত্রী দের এমনকি শিক্ষকদের দূরে রাখার এখন কোনো সুযোগ নেই। এমনকি আমি নিজেও এআই ব্যবহার করি।
তিনি আরও বলেন আমাদের যে কাজ গুলো এআই এর মাধ্যমে করি সেগুলোর মূল্যায়নকে উন্নত করতে হব৷ কারন একসাথে সবাই যদি একই ভাবে কোনো এসাইনমেন্ট জমা দেয় যেগুলো এআই এর মাধ্যমে তৈরি সেগুলোকে শিক্ষকরা কিভাবে মূল্যায়ন করবেন? “

Tags :

সর্বশেষ