চট্টগ্রাম বুলেটিন

আগামী নির্বাচন গুজব ও অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে : এম আবদুল্লাহ

আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপুর্ণ নির্বাচন। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পতিত ফ্যাসিস্ট আর দেশের ভেতরে ঘাপটি মেরে থাকা ভিনদেশি দালালরা তৎপরতা বাড়াবে। তাই গুজব ও অপতথ্য মোকাবিলায় দেশের পক্ষে সাংবাদিকদেরই বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আব্দুল্লাহ।

সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আধুনিক সাংবাদিকতায় নতুন অনুসঙ্গ মাল্টিমিডিয়া সেক্টর বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই মোজো সাংবাদিকদের লাইভ করার ক্ষেত্রে অবশ্যয় সতর্ক থাকতে হবে। একটি ভুল তথ্য গোটা দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে।

ফলাফল সংক্রান্ত রিপোর্ট করার ক্ষেত্রে একাধিক সোর্স থেকে ক্রস চেক করা সাংবাদিকতার প্রথম পাঠ। প্রয়োজনে একটু দেরিতে হলেও সঠিক তথ্য সরাবরাহে গুরুত্ব দিতে হবে। একটি ভুল তথ্য পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে। পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের প্রভুরা গুজব ও অপতথ্য ছড়িয়ে নির্বাচন ভণ্ডুল করতে চাইবে। এ ব্যাপারে সাংবাদিকদের সতর্কতা জরুরি। গণভোটে হ্যাঁ রায় না আসলে নির্বাচন উত্তর সংকট আরো গভীর হতে পারে বলেও মন্তব্য করে এম আব্দুল্লাহ। বলেন সুষ্টু নির্বাচনের সংবাদ তুলে ধরার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে জনমত গঠন করাও সাংবাদিকদের অন্যতম দায়িত্ব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ।

পরে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের আয়োজনে আলাদা একটি অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১৫ জন অসচ্ছল সাংবাদিকের মাঝে সহযোগীতার চেক বিতরণ করেন এম আব্দুল্লাহ।

Tags :

সর্বশেষ