Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রামে জামায়াত প্রার্থী আবু নাছেরের গাড়িতে হামলার অভিযোগ

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে চট্টগ্রামে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হলেও নগরীর চান্দগাঁও এলাকায় ভোটের আগের রাতে হামলার অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম-৮ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. আবু নাছের অভিযোগ করেছেন, তার গাড়িবহরে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে।

 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নগরীর চান্দগাঁও থানাধীন খালাসি পুকুর পাড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ডা. মো. আবু নাছের। তিনি বলেন, “এশার নামাজ শেষে কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পোলিং এজেন্ট ফর্মে সই করতে গেলে স্থানীয়রা আমাকে সতর্ক করেন যে সন্ত্রাসীরা জড়ো হচ্ছে। পরে দেখি দুর্ভাগ্যজনকভাবে শওকত ও সাইফু নামের দুই ব্যক্তির নেতৃত্বে ২০০ থেকে ৩০০ লোক আমার গাড়িতে হামলা চালায় এবং মারমুখী আচরণ করে।”

তিনি জানান, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি অবিলম্বে অভিযুক্ত শওকত ও সাইফুকে গ্রেপ্তারের দাবি জানান এবং আগামীকাল সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Tags :

সর্বশেষ