চট্টগ্রাম বুলেটিন

জুলাই সনদ: স্বাক্ষর করলেন ড. ইউনূসসহ দলগুলো

বহু প্রতীক্ষিত জুলাই সনদ ২০২৫ এ স্বাক্ষর প্রক্রিয়া শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেই জাতীয় নেতৃবৃন্দ এবং জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যরা এই গুরুত্বপূর্ণ সনদে স্বাক্ষর করছেন।
জানা যায়, সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত এই স্বাক্ষর কার্যক্রমে রাজনৈতিক নেতৃত্বর পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও উপস্থিত আছেন
যেসব দলসমূহের প্রতিনিধিবৃন্দ গত এক বছর ধরে জুলাই জাতীয় সনদ প্রণয়ন প্রক্রিয়ার ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করেছিলেন, সেই সমস্ত দলসমূহের প্রতিনিধিদের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়
প্রত্যেক দল থেকে মনোনীত দুজন করে প্রতিনিধি তাদের সামনে উপস্থাপিত সনদের সংশ্লিষ্ট পাতায় স্বাক্ষর করেন। জাতীয় ঐক্যমত কমিশনের কর্মকর্তাবৃন্দ মঞ্চে উপস্থিত থেকে জাতীয় নেতৃবৃন্দকে এই কাজে সহায়তা করছেন
জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হওয়ার পর, সনদটিতে স্বাক্ষর করেন জাতীয় ঐক্যমত কমিশনের মাননীয় সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস
কমিশনের অন্যান্য সদস্যরা যারা সনদে স্বাক্ষর করেন, তারা হলেন- প্রফেসর আলী রিয়াজ, ডক্টর বদিউল আলম মজুমদার, বিচারপতি ইমদাদুল হক।,ডক্টর ইফতেখারুজ্জামান ,জনাব সফর রাজ হোসেন ও ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া
স্বাক্ষর শেষে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দকে করতালি দিয়ে জাতীয় নেতৃবৃন্দকে অভিনন্দিত করার জন্য অনুরোধ জানানো হয়। নেতৃবৃন্দকে তাদের স্বাক্ষরিত পাতাটি ঊর্ধে তুলে ধরার আহ্বান জানানো হয়
স্বাক্ষর সম্পন্ন হওয়ার পর জুলাই জাতীয় সনদকে ‘এই জাতির এক মূল্যবান সম্পদ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, এই সনদ আগামী দিনে নানাভাবে সংশোধন ও পরিমার্জনের মধ্য দিয়ে জাতির জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে
বক্তব্য অনুযায়ী, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই সংস্কার চলতেই থাকবে। জাতির ভাগ্য উন্নয়নে সম্মিলিতভাবে সর্বাত্মক প্রচেষ্টা জারি রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়
নেতৃবৃন্দ অঙ্গীকার করেন যে, এই ভূখন্ডে আর কখনো কোনোকালে যাতে স্বৈরাচারী মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে এবং জাতি যাতে আর কখনো ফ্যাসিবাদের যাতাকলে না পড়ে, সেজন্য তাদের লড়াই অব্যাহত থাকবে
Tags :

সর্বশেষ