Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

নারী উদ্যোক্তার মেলাকে নিরাপত্তা দিতে সড়কই বন্ধ করে দিলো পুলিশ

চট্টগ্রাম নগরের কাজির দেউড়ি এলাকায় অবস্থিত পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে নারী উদ্যোক্তাদের একটি মেলাকে কেন্দ্র করে সড়ক বন্ধ করে নিরাপত্তা দেওয়ায় জনভোগান্তির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে অনেক নগরবাসী পুলিশের কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে স্বজনপ্রীতির নিচুস্তরের নজির বলেও সমালোচনা করেছেন।

শনিবার সন্ধ্যায় কাজির দেউড়িতে পুলিশ বক্সের সামনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্যরা সড়কটি বন্ধ করে দেয়। এ সময় সেখানে টুল দিয়ে কয়েকজন পুলিশ সদস্য সড়কের উপর বসে থাকে। একই সাথে তারা রোড ডিভাইডার দিয়ে সড়ক আটকে দেয়। ফলে দেওয়ানহাট, আগ্রাবাদ ও টাইগারপাসগামী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করতে হয়। ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা করতে বের হওয়া সাধারণ মানুষ এতে চরম ভোগান্তিতে পড়েন বলে অভিযোগ করেছেন।

স্থানীয়দের দাবি, একটি সাধারণ মেলার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে হাজারো মানুষের দুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।

Tags :

সর্বশেষ