Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে: আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও সুশৃঙ্খল জীবন গঠনের মাস। রোজা আমাদের সব ধরনের অশ্লীল ও অনর্থক কাজ থেকে বিরত রাখে। এটি হিংসা-বিদ্বেষ ভুলে, অবৈধ উপার্জন ত্যাগ করে এবং নিয়মিত ইবাদত ও মানবিক কাজের মাধ্যমে একটি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ ও ব্যক্তিজীবন গড়ে তুলতে সাহায্য করে। রোজার মাধ্যমে মানুষ ধৈর্য, সংযম ও সহনশীলতার শিক্ষা পেয়ে থাকে।

মানুষের কথাবার্তায়, কাজেকর্মে ও চলাফেরায় ধৈর্যধারণের মাধ্যমেই সিয়াম সাধনা পরিপূর্ণ হয়। তাই রমজানের এই এক মাসের শিক্ষা আমাদের পরবর্তী এগারো মাসের বাস্তব জীবনে প্রয়োগ করা অপরিহার্য।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্দরকিল্লা শাহী জামে মসজিদে মাসব্যাপী ইফতার মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.) ছাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, খোরশেদুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন আন্দরকিল্লা মুসল্লি পরিষদের জয়নাল আবেদীন, অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, বেলায়েত হোসেন ও মাওলানা  শহিদুল আলম প্রমুখ।

 

Tags :

সর্বশেষ