Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

সাংবাদিকতার মুখোশে ওরা অপরাধী চক্র

ওদের সকল দম্ভ আমরা ইতিমধ্যে ভেঙে চুরমার করেছি। প্রেস ক্লাবের নামে সীতাকুণ্ড বাজারে ওরা অন্যের কোটি টাকার জায়গা দখল করে রাস্তা বানিয়েছিল। সেই রাস্তা বানাতে আবার সরকারী অনুদানের লাখ লাখ টাকা মেরে দিয়েছে। এরপর দখলকৃত সেই জায়গায় প্রেস ক্লাবের নামে লোহার গেইট বানিয়েছিল। গেইটের সামনে দুই লাখ টাকা অগ্রিম নিয়ে দোকান ভাড়া দিয়েছিল।

৫ আগস্টের পর রাস্তার নামে জবর দখলকৃত জায়াগা থেকে উষ্ঠা মেরে ওদের বিতাড়িত করা হয়েছে। যার জায়গা তার দখলে নামজারি সহ হস্তান্তর করা হয়েছে। জায়গার মালিক এখন সেখানে দুইতলা দালান নির্মাণ করেছে। কোথায় আজ দখলবাজদের রাস্তা? কোথায় তাদের গেইট? এ পৃথিবী যতদিন থাকবে প্রজন্মের পর প্রজন্ম জানবে সাংবাদিকতার নামে ওরা একদল অপরাধী চক্র অন্যের জায়গা দখল করেছিল। এরপরও ওদের অনুশোচনা নেই। বেহায়ার মত ওরা অন্যের দিকে আঙ্গুল তুলে।

উপজেলা সুপার মার্কেটের উপর দশ বছর, বর্তমান ভবনে ৫ বছর এভাবে প্রেস ক্লাবের নামে পুরো ১৫ বছর ওরা বিদ্যুৎ চুরি করেছে। সম্প্রতি ওদের বিদ্যুৎ চুরি জাতির সামনে উম্মুক্ত হয়েছে। বিদ্যুৎ চোর হিসেবে ওরা প্রমাণিত হয়েছে। যে দেশে ২/৪ হাজার টাকা বকেয়া বিদ্যুৎ বিলের জন্য সাধারণ মানুষকে জেল খাটতে হয়। সেখানে ওরা ১৫ বছরে লাখ লাখ টাকা বিদ্যুৎ বিল মেরে দিয়েছে। এরপরও ওদের লজ্জা হয় না।

আমাদের লক্ষ্য সারা দেশের ন্যায় সীতাকুণ্ডের সাংবাদিকতাকে ফ্যাসিবাদ মুক্ত করা। আমরাতো বলেছি- আমরা জিতবো, নয়তো হারবো কিন্তু আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হবো না। এমনকি প্রেস ক্লাবের নামে কোন অবৈধ স্থাপনা থাকলে আইন প্রয়োগকারী সংস্থা সে সব ভেঙ্গে গুড়িয়ে দিবে। আমরা ন্যায়ের পক্ষে সীসাঢালা প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবো।

Tags :

সর্বশেষ