উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ সেপ্টেম্বরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা ও সিলেটের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও দেখা দিতে পারে।
এ ছাড়া আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।