চট্টগ্রাম বুলেটিন

সিএমপি’র তালিকাভুক্ত সন্ত্রাসী ‘ছোট বাদশা’সহ চারজন গ্রেফতার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার বিশেষ অভিযানে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. বাদশা ওরফে ছোট বাদশাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার গ্রেফতার হওয়া আসামীদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার পুলিম টিম রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার হওয়া অন্য তিনজন হলেন, শাহরিয়ার ইমন (২৫), মো. মারুফ (২৫) ও মো. আকাশ (২২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেফতারকৃত মো. বাদশা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত (নম্বর–২৯৩)। তিনি এক্সেস রোডের ডবল মাডার সাজ্জাদ  মামলার  আসামি। সে র্শীষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী। এছাড়া তার বিরুদ্ধে বাকলিয়া থানায় দুটি দস্যুতা মামলাসহ মোট ১০টি নিয়মিত মামলা রয়েছে।

Tags :

সর্বশেষ