চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা সাঈদ মিয়া গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মিয়াকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। গতকাল রাতে বারৈয়াঢালা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার। সাঈদ মিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে গেল ১৭ বছর বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বহু নির্যাতন চালিয়েছেন। তার বিরুদ্ধে শতশত চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে। সীতাকুণ্ডে বেসরকারি মেডিকেল ও ক্লিনিক নিয়ন্ত্রণে রাখনে এই সাঈদ মিয়া। ন্যাশনাল হাসপাতালসহ তার মালিকানাধীন একাধিক হাসপাতাল রয়েছে। দীর্ঘ দিন বাজারে ঘুরলেও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। অবশেষে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি নেমে এসেছে।

জুলাই আন্দোলনে ও ১৩, ১৪ সালের আন্দোলনে বিএনপি ও জামায়াতের রাজনৈতিক আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে সাঈদ মিয়া একাধিক সমাবেশে বক্তব্য রাখেন। তিনি উপজেলার সকল টেন্ডার নিয়ন্ত্রণ করতেন ছাত্রলীগ দিয়ে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল  বাকের ভুঁইয়্যা ও সাধারণ সম্পাদক এবং ডামি এমপি মামুনের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সাঈদ মিয়া।

Tags :

সর্বশেষ