Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

অবশেষে মারা গেল গুলিবিদ্ধ শিশু রেশমি

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত ১২ বছর বয়সী শিশু রেশমি আক্তার মারা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চমেক হাসপাতালে রেশমি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

রেশমির ভাই ফয়সাল আহমদ আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমার বোন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক বিষয়টি আমাদের জানিয়েছেন।

এর আগে, গত ৭ মে রৌফাবাদ এলাকার শহিদ মিনার কলোনিতে হাসান রাজু নামে এক বিএনপি কর্মীকে গুলি করতে গিয়ে পথচারী রেশমি গুলিবিদ্ধ হন। গুলিতে নিহত হন রাজু। ৭ মে রাত থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল সে। বাম চোখে গুলিবিদ্ধ হওয়ায় শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয় রেশমির। এই ঘটনায় রাজুর পরিবারের করা মামলায় ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

Tags :

সর্বশেষ