চট্টগ্রাম বুলেটিন

একটি জাতির জন্ম’ স্বাধীনতা যুদ্ধ ও জিয়াউর রহমানের খাল খনন শীর্ষক সেমিনার আজ

জাতীয়তাবাদী গবেষণা পরিষদের উদ্যোগে আজ শনিবার (১১ এপ্রিল) বিকেল চারটায় নগরীর জিয়া স্মৃতি জাদুঘর সেমিনার হলে ‘একটি জাতির জন্ম’ স্বাধীনতা যুদ্ধ ও জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম- ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুল আজাদ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছেন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোজাফফর আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন।

Tags :

সর্বশেষ