চট্টগ্রাম বুলেটিন

কোতোয়ালির সাবেক ওসি মহসীনকে খুঁজছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অবর্ণনীয় নির্যাতন এবং একের পর এক ‘গায়েবি’ মামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন সন্দ্বীপের প্রভাবশালী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এসব ঘটনার মূল কারিগর হিসেবে তিনি তৎকালীন কোতোয়ালী থানার আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনকে দায়ী করে তার বিচারের দাবি জানিয়েছেন।

বুধবার বিকেলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোষ্টে ওসি মহসীন কোথায় আছেন জানতে চেয়ে পোষ্ট করেছেন। এতে তিনি লিখেন, ‘’কোথায় আছেন কোতোয়ালি থানার সাবেক ওসি মহসীন, আপনি আমাদের সহযোদ্ধা মাবুদ ভাইয়ের হত্যাকারী, আপনি আমিসহ অনেককে নির্যাতন করেছেন। আল্লাহ আপনার বিচার করবে। আপনার বিচার আল্লাহকে দিলাম।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের অভিযোগ অনুযায়ী, ওসি মহসীন পেশাদারিত্ব বিসর্জন দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে মত্ত ছিলেন। তাকে টার্গেট করার মূল কারণগুলো হলো শারীরিক ও মানসিক নির্যাতন করা যা ক্ষমতাসীনদের খুশী করতে অব্যাহত রেখেছিলেন সাবেক ওসি মহসীন। ২০১৮ ও ২০১৯ সালের বিভিন্ন সময়ে তাকে সম্পূর্ণ বিনা কারণে আটক করে থানায় নিয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

বেলায়েত হোসেন জানান, তার বিরুদ্ধে ২৪টিরও বেশি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে যার বেশিরভাগ নগরীতে। নগর বিএনপির কোন পদে না থাকলেও তাকে আসামি করা হতো নগরের থানাগুলোর গায়েবী মামলাগুলোতে।  যার অনেকগুলোই ওসি মহসীনের প্রত্যক্ষ নির্দেশে বা তদারকিতে হয়েছিল বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, সবশেষ ঢাকার মিরপুর ও উত্তর পশ্চিম থানার ওসি হিসেবে ছিলেন মহসীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে ভালো বলে দাবি করা ওসি বানাতেন কন্টেট। রাতদিন মানুষকে ভালোর সবক দেওয়া এই ওসির বিরুদ্ধে আছে চাঁদাবাজি, গুম, দুর্নীতি, রিমান্ডে অত্যাচার, মামলা বাণিজ্যসহ নানা অভিযোগ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পতন হওয়ার পর তিনি কিছুদিন প্রকাশ্যে থাকলেও পরে গা ঢাকা দেন। ধারণা করা হচ্ছে তিনি ভারতে পালিয়েছেন।

Tags :

সর্বশেষ