Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রামের একটি পত্রিকা আমাকে নিয়ে প্রতিদিন ভুয়া নিউজ করে: গিয়াস কাদের চৌধুরী

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির প্রার্থী গিয়াস কাদের চৌধুরী বলেছেন, চট্টগ্রাম প্রতিদিন নামে একটি স্থানীয় পত্রিকা আমাকে নিয়ে প্রতিদিন ভুয়া নিউজ করে। আমাকে বিভিন্নজন স্ক্রিনশর্ট পাঠায়। তবে আমি ফেসবুক ব্যবহার করিনা। হোয়াটসঅ্যাপে তারা (নেতাকর্মী)আমাকে প্রমাণ দেয়। রোববার গণমাধ্যম কর্মীদের দেওয়া সাক্ষাৎকারে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এসব বলেন।

এসময় তিনি বলেন, আমার কোন নির্বাচনী সভায় সন্ত্রাসী রায়হান ছিলো না। আর রশিদের পাড়ায়তো এটা প্রশ্নই আসে না। যারা না জেনে লিখেছে তারা চট্টগ্রাম প্রতিদিন। আমাকে না জানিয়ে তারা প্রতিদিন ভুয়া নিউজ করে। এর আগে গত শনিবার ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, রাউজানের রশিদের পাড়ায় একটি নির্বাচনী সভায় সন্ত্রাসী রায়হান মোটরসাইকেলে হাজির হন।

উল্লেখ্য, এর আগে চট্টগ্রাম-৬ আসনে দুজনকে মনোনয়ন দেয় বিএনপি। তবে শেষ মুহুর্তে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। এতে মনোনয়ন প্রত্যাহার করে নেন গোলাম আকবর খোন্দকার। তিনিও উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক রাষ্ট্রদূত এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা।

Tags :

সর্বশেষ