চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রামে এনসিপির সংগঠক ইয়াসিন আরাফাতের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের সংগঠক ইয়াসিন আরাফাতের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদল কর্মীদের বিরুদ্ধে। এই হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহানগর এনসিপি।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি চট্টগ্রাম মহানগর যুগ্ম-সমন্নয়কারী আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত ও সমন্বয়কারী সদস্য রিদুয়ান হৃদয়ের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের সংগঠ ইয়াসিন আরাফাতের উপর বিএনপি ও যুবদল কর্তৃক নৃশংস হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায়। এই ঘটনা আমাদেরকে বিগত ফ্যাসিবাদী আমলের দুঃসহ স্মৃতির কথা স্মরণ করিয়ে দেয়।

বিবৃতিতে আরও বলায় “আমরা বিশ্বাস করি রাজনৈতিক সহনশীলতা, সৌহার্দ্য ও গণতান্ত্রিক সহাবস্থানের মধ্যে দিয়েই একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে ওঠে।যারা এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়, তাদের কর্মকাণ্ডে সুস্পষ্টভাবে দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যের প্রতিফলন দেখা যায়।

 

জাতীয় নাগরিক পার্টি, চট্টগ্রাম মহানগর জোর দাবি জানাচ্ছে যে, এই হামলার সাথে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে সাংগঠনিক ও প্রশাসনিক বিচারের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।”

Tags :

সর্বশেষ