নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম চট্টগ্রামের এক সীতাকুণ্ডের সোনাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ৩ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ মে, ২০২৬) রাতে পরিচালিত এই অভিযানে জুয়ার আসর থেকে নগদ টাকা এবং বিপুল পরিমাণ তাস উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে একটি অস্থায়ী টিনের ঘরে নিয়মিত জুয়ার আসর বসে আসছিল—এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম। ঘটনাস্থল থেকে হাতেনাতে তিন ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম (তাস) এবং জুয়ার বোর্ডে ব্যবহৃত দুই ক্যাশ বাক্স ভর্তি নগদ টাকা জব্দ করা হয়।
এসময় বেশ কয়েক সেট খেলার তাস, জুয়ার বোর্ডে ব্যবহৃত নগদ টাকা ও টাকা সংরক্ষণের জন্য ব্যবহৃত ছোট স্টিলের বাক্স জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ অনুসারে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় সব ধরণের অবৈধ কর্মকাণ্ড ও অসামাজিক কার্যকলাপ বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।