ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনে দশজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ভোটার স্বাক্ষরে অনিয়ম, মৃত ভোটারের নাম, দলীয় মনোনয়নের অসঙ্গতি, ঋণখেলাপি হওয়া ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির মতো বিভিন্ন কারণে এসব মনোনয়ন বাতিল করা হয়।
শুক্রবার বিকেল ৫টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
চট্টগ্রাম-১ (মিরসরাই): আসনে তিন জনের মনোয়ন বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ ছিদ্দিকির মনোনয়নপত্রে দাখিল করা এক শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় একজন মৃত ব্যক্তির নাম ও স্বাক্ষর পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।এ ছাড়া দলীয় মনোনয়ন না থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী মো. এরশাদ উল্ল্যা নিজেই নিজের প্রস্তাবকারী হওয়ায় নির্বাচন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তার মনোনয়ন বাতিল হয়।রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই-বাছাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয় । এরা হলেন- জাতীয় পার্টির সৈয়দ শাহাদাত হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এ কে এম আবু ইউসুফ, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছাইফুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের রেজাউল করিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আহমদ চৌধুরী।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। যাচাই শেষে বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন বহাল রাখা হয়- বিএনপির সরোয়ার আলমগীর, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুল আমিন ও জনতার দলের মোহাম্মদ গোলাম নওশের আলীর ,সুপ্রিম পার্টির প্রার্থী শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ ও মো. ওসমান আলী।
মনোনয়ন বাতিল হওয়া ৪ জন প্রার্থীরা হলেন স্বতন্ত্র জিন্নাত আকতার ও আহমদ কবির এবং বাংলাদেশ খেলাফত মজলিশের এইচ এম আশরাফ বিন ইয়াকুব, গণ অধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসানের বাতিল করা হয়।। রিটার্নিং কর্মকর্তা জানান, জিন্নাত আকতারের মনোনয়নপত্রে ভোটার তালিকায় অসত্য তথ্য ও মৃত ভোটারের স্বাক্ষরের প্রমাণ পাওয়া গেছে। আহমদ কবির প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় এবং এইচ এম আশরাফ বিন ইয়াকুবের মনোনয়নপত্র অসম্পূর্ণ ও বৈধ দলীয় অনুমোদন না থাকায় তাঁদের মনোনয়ন বাতিল করা হয়।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে বিএনপির মোস্তফা কামাল পাশা ও জামায়াতে ইসলামীর মুহাম্মদ আলা উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন জাতীয় পার্টির এম এ ছালাম, স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমজাদ হোসাইন। জাতীয় পার্টির প্রার্থী এম এ ছালামের ক্ষেত্রে দলীয় মনোনয়নে অসঙ্গতি পাওয়া যায়। স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলা ঋণখেলাপি প্রমাণিত হন এবং সমর্থক ভোটারদের স্বাক্ষর যাচাইয়ে অনিয়ম ধরা পড়ে।এদিকে আমজাদ হোসাইন আমেরিকান নাগরিকত্ব থাকার তথ্য হলফনামায় গোপন করার কথা স্বীকার করায় মনোনয়ন বাতিল করা হয়।
মনোনয়ন যাচাইয়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ।তিনি জানান,বাতিল হওয়া প্রার্থীরা আগামী রোববারের পরবর্তী চারদিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।