Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রাম বন্দর বিদেশী প্রতিষ্ঠানকে লীজ দেওয়ার প্রতিবাদে চলছে অবরোধ, বন্দরে অচলাবস্থা

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে ধর্মঘট পালন করছে জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দল।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে সংগঠনটি অবরোধ শুরু করেছে। যস বিকেল ৪টা পর্যন্ত চলবে।
সরেজমিনে দেখা যায়, ধর্মঘটের ফলে সকাল থেকেই বন্দরে শ্রমিক উপস্থিতি কম। বন্দরের প্রবেশ পথে অবস্থান নিয়েছেন শ্রমিকেরা। শনিবার সকাল থেকে বন্দরের সব ধরণের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে। বেলা ১১টা থেকে কর্মসূচির সমর্থনে শ্রমিক দল বন্দর এলাকায় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করেছে। এ কর্মসূচির মাধ্যমে সম্ভাব্য চুক্তি থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। অন্যথায় আরও বন্দর অচলের ডাক দিবেন তারা।

এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সংগঠনটির সাবেক সিবিএর পক্ষ থেকে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। বন্দর রক্ষা পরিষদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-সহ অন্যান্য সংগঠনও কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে। শ্রমিক দল নেতা ইব্রাহিম খোকন বলেন, ‘সরকার বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেছে।

Tags :

সর্বশেষ