চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থীতা বৈধ ঘোষণা

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর প্রার্থীতা বৈধ ঘোষণা হয়েছে। শনিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন শুনানী শেষে এই বৈধতা ঘোষণা করেন।

এসময় প্রার্থী হিসেবে আসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। পরে তাকে ঘিরে উচ্ছাস প্রকাশ করেন নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর জানান, আমাদের প্রার্থী আসলাম চৌধুরী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে দিয়ে আমরা আরও একটি লড়াই জয়ী হলাম। ইনশাল্লাহ আমরা ধানের শীষে বিজয় নিয়ে ঘরে ফিরব।

 

 

Tags :

সর্বশেষ