চট্টগ্রাম বুলেটিন

চন্দনাইশে আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদ ও মাদ্রাসার নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, চন্দনাইশ:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম সাতবাড়িয়া আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদ, মাদ্রাসা ও মাজার পরিচালনার জন্য আগামী ৩ বছর মেয়াদী একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গত ২২ মার্চ ২০২৬, রবিবার মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিদের সমন্বয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিদের মতামতের ভিত্তিতে মোহাম্মদ লোকমান ফারুকী-কে সভাপতি এবং রফিক উদ্দিন আহমদ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নবনির্বাচিত এই কমিটি আগামী তিন বছর উক্ত ধর্মীয় প্রতিষ্ঠান ও মাজার কমপ্লেক্সের উন্নয়ন ও যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন।
কমিটি গঠন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে জানান, তারা এই পবিত্র আমানত রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। মসজিদ, মাদ্রাসা ও মাজারের সার্বিক উন্নয়নে এবং শৃঙ্খলা বজায় রাখতে তারা এলাকার সকল স্তরের মানুষের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
সাধারণ সভায় এলাকার মুরুব্বী, তরুণ সমাজ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Tags :

সর্বশেষ