চট্টগ্রাম বুলেটিন

দুই দিন ধরে নিখোঁজ বাবা, সন্ধান চেয়ে থানায় জিডি ছেলের

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই দিন ধরে মো. আনোয়ার হোসেন (৪৭) নামে একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন৷ গতকাল ২২ ডিসেম্বর বেলা এগারোটায় বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকা থেকে তিনি নিখোঁজ হন৷

২৩ ডিসেম্বর তার সন্ধান চেয়ে সীতাকুণ্ড থানায় জিডি করেছেন ছেলে তারিক মনোয়ার। নিখোঁজ আনোয়ার হোসেন ছোট দারোগারহাট এলাকার শাহ আলমের ছেলে। মাতার নাম দিলোয়ার বেগম৷ তার উচ্চতা ৫ ফিট ৫ ইঞ্চি, ওজন ৬৫ কেজি, চুল কাঁচা পাকা, গায়ের রং শ্যামলা। যেকোন সুহৃদ ব্যক্তি তার সন্ধান পেলে নিন্মোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। মোবাইল: 01612873458 (Tarik)

Tags :

সর্বশেষ