চট্টগ্রাম বুলেটিন

দেশে টকশোর অন্তত কিছুটা উন্নতি হয়েছে, জনদূর্ভোগে ১০ মিনিট পাওয়া যাচ্ছে: সালেহ উদ্দিন সিফাত

সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশগ্রহণ পরবর্তী অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন জাতীয় নাগরিক প্ল্যাটফর্মের (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। দীর্ঘ সময় ধরে এনসিপি এবং এর নেতাদের নিয়ে আলোচনা ও সমালোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। সালেহ উদ্দিন সিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র এবং দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত৷ টেলিভিশনে টকশো ব্যক্তিত্ব হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে।

সালেহ উদ্দিন সিফাত তার পোস্টে উল্লেখ করেন, একটি বেসরকারি টেলিভিশনের টকশোর প্রায় ৪০ মিনিট জুড়েই ছিল এনসিপির রাজনৈতিক অবস্থান এবং জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলামের বক্তব্যের তুমুল সমালোচনা। তবে শেষ ১০ মিনিটে দেশের বর্তমান অস্থির চিত্র—জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বাজার সিন্ডিকেট এবং জনদুর্ভোগ নিয়ে আলোচনা হয়েছে।
পুরানো ধারা থেকে পরিবর্তনের ইঙ্গিত করে সিফাত বলেন, আগে টকশোগুলোর পুরো সময় ব্যয় হতো একপক্ষীয় শেখ মুজিব পরিবার ও ফ্যাসিস্ট হাসিনা এবং মুক্তিযুদ্ধের গুণগান এবং বিরোধী পক্ষকে বিষোদগারে। সেই জায়গা থেকে কিছুটা উন্নতি হয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, “আগে আমরা দেখতাম মুক্তিযুদ্ধ, শেখ পরিবার কতো ভালো এবং শহীদ জিয়া ও ম্যাডাম কতো খারাপ তা নিয়ে পুরা টকশো চলতো। সেখান থেকে খানিকটা উন্নতি হয়েছে বটে। অন্ততঃ ১০ মিনিট পাওয়া যাচ্ছে জনদূর্ভোগ ও সরকারের জবাবদিহিতা নিশ্চিতে।”

এনসিপি নিয়ে দীর্ঘ আলোচনাকে ‘লাভজনক’ হিসেবে দেখা টকশোতে এনসিপি এবং এর আদর্শিক অবস্থান নিয়ে দীর্ঘ সমালোচনা হলেও বিষয়টিকে রাজনৈতিক প্রচার হিসেবে দেখছেন সিফাত। তার মতে, একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এনসিপিকে নিয়ে দীর্ঘ ৪০ মিনিট অন-স্ক্রিন আলোচনা হওয়া সংগঠনের জন্য বেশ লাভজনক।

 

Tags :

সর্বশেষ