Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

পটিয়ায় কচুয়াই ফাউন্ডেশনের অভিষেক সম্পন্ন

পটিয়া প্রতিনিধি:

ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ কচুয়াই ইউনিয়নের মানবতাকামী যুব সমাজের উদ্যোগে “ঐক্য, সেবা, উন্নয়ন ও সামাজিক অগ্রগতি” এই স্লোগানকে সামনে রেখে ‘কচুয়াই ফাউন্ডেশন’ নামে একটি অরাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠনের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

৯ জুন ২০২৫, সোমবার সকাল ১১টায় পটিয়া ফোর স্টার কনভেনশন সেন্টারে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ডেনিম টেক্সটাইল লিমিটেডের সিইও ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ আবুল হাসান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ আবু তাহের তাহসান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটিয়া আইনজীবী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সোশ্যাল ইমপ্রুভমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ সফিউল্লাহ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির আয়কর ও কোম্পানি আইন উপদেষ্টা অ্যাডভোকেট অভিক কানুনগো, বিশিষ্ট সমাজসেবক মোঃ রাশেদুল ইসলাম, এবং পটিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক সাংবাদিক নূর হোসেন।

সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ শহীদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন প্রচার সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য।

স্বাগত বক্তব্য প্রদান করেন অভিষেক আয়োজন কমিটির আহ্বায়ক ও ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ এরশাদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহেদুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব ভট্টাচার্য, যুগ্ম অর্থ সম্পাদক ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুদীপ দে, মোঃ মিজানুর রহমান, অ্যাডভোকেট মহিউদ্দিন মুহিন, আযাদ হোসেন, সাজ্জাদ হোসাইন, শহিদুল ইসলাম কানন, সফিকুল মান্নান, সফিকুল আলম ফারুকী, মোঃ আতিকুর রহমান, অভি বিশ্বাস, মোঃ সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, জনি ভট্টাচার্যসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দর সমাজ গঠনে সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা অপরিহার্য। যুবসমাজকে জনকল্যাণমুখী কাজে সম্পৃক্ত করতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোঃ শহীদুল ইসলামকে সভাপতি, মোহাম্মদ এরশাদুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ আরিফুল ইসলামকে সহ-সভাপতি, মোঃ সাহেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যবিশিষ্ট কচুয়াই ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

Tags :

সর্বশেষ