চট্টগ্রাম বুলেটিন

পুলিশের গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতা সাইফ পতাকা হাতে ঢাকায়

চট্টগ্রামে পুলিশের গুলিতে পা হারানো মহানগর ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাইফ বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে জাতীয় পতাকা হাতে ঢাকায় পৌঁছেছেন। সকাল আটটায় তিনি হোটেল থেকে বেরিয়ে তিনশো ফিটের রাস্তায় পায়ে হেঁটে যান। এসময় তিনি হাতে জাতীয় পতাকা উঁচিয়ে তারেক রহমানকে স্বাগত জানান।

তিনি বলেন, আমি সহজে কোথায় মুভ করিনা। প্রায় ৫ বছর আগে পুলিশে গুলিতে পা হারানোর পর আমার চলাফেরা করতে কষ্ট হয়। আমাকে দেশ নায়েক তারেক রহমান কৃত্রিম পা লাগিয়ে দিয়েছেন। এরপর স্বাভাবিক হাঁটা আমার জন্য অনেক কষ্টের। লিডার আসছেন, তাইতো সূদূর চট্টগ্রাম থেকে এসে পড়েছি গতকাল রাতে। তার ফেরা আমার কাছে অনেক আনন্দের। একবারও মনে হইনি আমি পা হারিয়েছি। বরং মনে হয়েছে গত ১৮ বছর তারেক রহমানকে একপ্রকার হারিয়েছি। আজ আবারও আমরা তাকে ফিরে পেলাম। আমার মতো লাখ লাখ নেতাকর্মী যেন তাদের অভিভাবক ফিরে পেলো। রাজনীতির শূণ্যতা পূরণ হলো।

Tags :

সর্বশেষ