চট্টগ্রাম বুলেটিন

মালেশিয়া থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে জাহাজ পৌঁছাল চট্টগ্রামে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটের মধ্যেও চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানী তেলবাহী একটি জাহাজ। জাহাজটিতে ৩০ হাজার টন্ ডিজেল রয়েছে। জ্বালানী তেল সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সরকারের বিকল্প উৎসব থেকে জ্বালানী তেল সংগ্রহের উদ্যোগেই এই জাহাজ এসেছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ডিজেলবাহী জাহাজটি আশার আলো দেখাচ্ছে। এ নিয়ে মার্চ মাসে বন্দরে ভিড়েছে ৮টি ডিজেলবাহী জাহাজ।

মঙ্গলবার (৩১ মার্চ) মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে ‘পিভিটি সোলানা’ নামের একটি ট্যাংকার জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে পৌঁছে। এটি পানামার পতাকাবাহী একটি জাহাজ। মঙ্গলবার আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত করিম।

তিনি জানান, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে ‘পিভিটি সোলানা’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দর অভিমুখে ছিল মঙ্গলবার ভোরে সেটি এসে পৌঁছে। আনুষ্ঠানিকতা শেষে লাইটারের মাধ্যমে জ্বালানি তেল খালাস করা হবে। প্রয়োজনে জাহাজটিকে ডলফিন জেটিতে ভিড়ানোর পরিকল্পনা রয়েছে বন্দর কর্তৃপক্ষের। সেখানে জ্বালানি খালাস কার্যক্রম সম্পন্ন হবে বলেও জানান তিনি।

বন্দর সূত্রে জানায়, ৩ এপ্রিল একই পরিমাণ ডিজেল নিয়ে আরও একটি জাহাজ বন্দরে ভিড়তে পারে। এছাড়াও প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে ৪ এপ্রিল আরও একটি জাহাজ ভিড়তে পারে। গত এক মাসে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ ভিড়েছে। এর মধ্যে ১৫টি জাহাজ জ্বালানি তেলবাহী। তার মধ্যে ৮টি ডিজেলবাহী অন্য সাতটি অন্যান্য জ্বালানী। এছাড়াও ৮টি এলএনজি ও ৯টি এলপিজি বহন করে এনেছে চট্টগ্রামে।মঙ্গলবারের জাহাজটিসহ জাহাজ সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টিতে।

Tags :

সর্বশেষ