Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

শ্রমিকের অধিকার ও মর্যাদার সংগ্রামে ঐক্যবদ্ধ কণ্ঠ শ্রমিক কল্যাণ ফেডারেশন: জেলা আমীর

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর আলাউদ্দিন সিকদার বলেছেন, শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষার সংগ্রামে এক ও ঐক্যবদ্ধ কন্ঠ শ্রমিক কল্যাণ ফেডারেশন। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিমকদের মর্যাদা রক্ষায় সবসময় কাজ করে যাচ্ছে। তাদের ন্যূনতম মজুরি, ছুটি, বেতন বৃদ্ধি, চিকিৎসা ভাতাসহ সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নে বিভিন্ন কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দ আলোচনা অব্যাহত রেখেছে। সকল সেক্টরের শ্রমিকদের নিয়ে আজ ঐক্যবদ্ধ এক শক্তির নাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

বৃহস্পতিবার (১ মে) বিশ্বব্যাপী উদযাপিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সমাবেশটি নানা শ্রেণি-পেশার শ্রমিকদের অংশগ্রহণে পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সীতাকুণ্ড উপজেলা সভাপতি শ্রমিক নেতা মো. মিছবাহুল আলম রাসেল। সঞ্চালনায় ছিলেন, উপজেলা সাধারণ সম্পাদক আশরাফ হোসাইন মাসুম।

এতে বিশেষ অতিথি ছিলেন, উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দীক চৌধুরী, ফেডারেশনের উত্তর জেলার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ। আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মো. তাহের, এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, মিডিয়া বিভাগের পরিচালক আবুল হোসাইন, জেলা দপ্তর সম্পাদক কাজী নজরুল ইসলাম, পৌর হাঃ আলী আকবর, পৌর জামায়াতের আমীর হাফেজ আলী আকবর।

বিশেষ অতিথি আনোয়ার ছিদ্দীক চৌধুরী বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নই শ্রমিক সমাজের মুক্তির পথ।”

এতে আরও উপস্থিত ছিলেন, আবেদ শাহ, ওমর ফারুক চৌধুরী, ইসমাইল হোসেন সিরাজী, ইব্রাহিম খলিল, মাহমুদুর রহমান, মাহমুদুল ইসলাম ফারহান, ইঞ্জিনিয়ার সোহেল রানা, নেসার আহম্মদ, সমিরুল আলম, মবিন শরীফ সহ ইউনিয়ন, পৌরসভা ও বিভিন্ন কারখানার শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।

 

Tags :

সর্বশেষ