চট্টগ্রাম বুলেটিন

সক্ষমতা যাচাইয়ে চট্টগ্রাম বন্দরে  ‘অগ্নি নির্বাপন মহড়া’

চট্টগ্রাম বন্দরের অগ্নি দূর্ঘটনা নিয়ন্ত্রণের সক্ষমতা বুদ্ধি, নিরাপত্তা ও সচেতনতা সৃষ্টির বিশেষ মহড়া পরিচালানা করা হয়েছে। ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে বন্দরের নিজস্ব ফায়ার বিগ্রেডসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেয়।

মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর জেটি গেটের অভ্যন্তরে ডিটিএম (DTM) অপারেশন ভবনের সামনে বিশেষ মহড়া শুরু হয়। বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, বন্দরে যে কোনো ধরনের অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা যাচাই এবং আধুনিক সরঞ্জামাদির কার্যকারিতা প্রদর্শনের লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ’ উদযাপনের অংশ হিসেবে নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করা হয়।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কমান্ডার সাজ্জাদ হোসেন বলেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আন্তবাহিনী সমন্বয় থাকে সেটির একটি পারফেক্ট চর্চা করতে এই মহড়া পরিচালনা করা হয়েছে। যেন আপদকালিন সময়ে আমরা সেগুলো কাজে লাগাতে পারি। বড় ধরণের অগ্নি দূর্ঘটনা ঘটলে আমাদের নিজস্ব ফায়ার বিগ্রেড কাজ করতে সক্ষম। তাছাড়া বন্দরের ভেতরে ধূমপান, ‍তৈলাক্ত জিনিসের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, মহড়ার মাধ্যমে বন্দরে কন্টেইনারে আগুলে লাগলে কি করা হবে সেটি দুটি পদ্ধতির মাধ্যমে যাচাই করা হয়েছে। এতে আমাদের টীম সদস্যদের দক্ষতা বাড়বে।

Tags :

সর্বশেষ