Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

সরকারের দুই মাসপূর্তি: আজ বিকেলে সংবাদ সম্মেলন

বর্তমান সরকারের দুই মাসপূর্তি উপলক্ষে আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এক সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, সরকারের গত ৬০ দিনের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার পাশাপাশি এখানে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হবে।

এই আয়োজনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলীসহ প্রেস উইংয়ের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।

Tags :

সর্বশেষ