চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বুকণ্ডে নড়ালিয়া বীচ২৪ নামে আরও একটি বীচ উদ্বোধন উদ্বোধন করা হয়েছে। গত বুধবার দুপুরে এই বীচটি উদ্বোধন করা হয়। এতে সীতাকুণ্ড উপজেলার পর্যটন সম্ভাবনা যেমন প্রসারিত হয়েছে, তেমনি নতুন কর্মসংস্থান সৃষ্টিরও সুযোগ হলো।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বাড়বকুণ্ডের নড়ালিয়ায় বেড়িবাঁধ থেকে পশ্চিমে সবুজ গালিছায় মোড়ানো এই বীচ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জহুরুল আলম জহুর। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, শেখের হাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলাউদ্দিন রুবেল।
এসময় সমুদ্রের পাড়ে এক সুধী সমাবেশে জহুরুল আলম জহুর বলেন, এই বীচটি উদ্বোধনের আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ প্রেমীরা আসতে শুরু করেছেন। এই বীচের রূপবৈচিত্র্য ট্রাভেলারদের আকর্ষণ করেছে। একপাশে আঁকাবাঁকা খালা, সবজু ঘাসে মোড়ানো বীচ, মাঝে মাঝে খানাখন্দ, গাছপালা, কেওড়া বন, মাথার উপর বিশাল নীলাকাশ, সমুদ্রের গর্জন, সন্ধ্যে হলেই আসে শিয়ালের ডাক, মাঝিদের ফিরে আসা, পাখির ঝাঁক উড়ে মাথার উপর দেয়। সবমিলিয়ে এ যেন আরেক গুলিয়াখালী। প্রাণ প্রকৃতির স্বর্গরাজ্য এই বীচটি এলাকার উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি চট্টগ্রামের ভাবমূর্তি উজ্জল করবে। সারাদেশ থেকে পর্যটকরা আসবে এখানে। আমরা স্থা্নীয়রা তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ কবর প্রশাসনের সাথে।
সমাজসেবক আলাউদ্দিন রুবেল প্রকাশ তারেক মাহমুদ রুবেল বলেন, এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্যে আমি মুগ্ধ। এখানকার নিরিবিলি পরিবেশ যে কাউকে টানবে। যেন শৈশবে ফিরে গেলাম আমি। ধান, শীমসহ শীতাকালিন নানারকম ফসলের খেত, খালে ভিড়ে আছে ডিঙি নৌকাগুলো, সবুজের আস্তরণ, সমুদ্রের ঢেউ….মন চাই ওপারে চলে যায় লাল সূর্যটার সাথে আমিও ডুব দিই। তিনি আরও বলেন, আমাদের সীতাকুণ্ডের অনেক সম্ভাবনার একটি পর্যটন খাত। এখানে সরকার বিনিয়োগ করলে জাতীয় আয় যেমন বাড়বে তেমনি এখানকার মানুষের বেকারত্ব দূর হবে। এজন্য পর্যটন খাতকে রক্ষায় সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।
সুধী সমাবেশে বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন জসিম, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছানাউল্লাহ ছুট্টুর সভাপতিত্বে ও, কাজী মেহেদী হাসান আসিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি লোকমান হোসেন রকিব, সীতাকু্ণ্ড প্রেস ক্লাবের সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান, পৌর যুবদল নেতা তানভীর ফয়সাল, মুরাদপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরমান শাকিল।