Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

হিরো আলম গ্রেপ্তারের পর যা বললেন রিয়ামনি

স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় শনিবার (১৫ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু।

গ্রেপ্তারের পর প্রতিক্রিয়ায় তৃতীয় স্ত্রী রিয়ামনি বলেন, “ইতোমধ্যেই খবর শুনেছি। আইনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমার ওপর হওয়া অপরাধের সুষ্ঠু বিচার চাই।”

১৩ নভেম্বর রিয়ামনি অভিযোগ করেছিলেন, জনসম্মুখে দুধ দিয়ে গোসল করে তালাক ঘোষণা করার পরও আইনি প্রক্রিয়ায় ডিভোর্স সম্পন্ন না করে হিরো আলম তাকে বিভিন্নভাবে হুমকি ও বুলিং করে আসছেন।

Tags :

সর্বশেষ