সীতাকুণ্ডের বিজয় স্মরণী কলেজ পরিদর্শন করেছেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের নেতারা। এসময় তাটা কলেজটির অধ্যক্ষ শিব শংকর শীলের সাথে সৌজন্যসাক্ষাত করেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কলেজটি পরিদর্শনে যান জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্রগ্রাম উওর জেলার সাবেক সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু.কুতুব উদ্দিন শিবলী। আরও উপস্থিত ছিলেন, ভাটিয়ারী ইউনিয়ন সেক্রেটারি জমির উদ্দীন, সলিমপুর ইউনিয়ন সেক্রেটারি মহিউদ্দিন চৌধুরী, ভাটিয়ারী ৫ নম্বর ওয়ার্ডের মু. ফারুক, বিএমএ গেইট ওয়ার্ডের জামায়াত নেতা মু. মহিউদ্দিনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
সাবেক ছাত্রনেতা কুতুব উদ্দিন শিবলী বলেন, স্কুল কলেজ হচ্ছে সৎ, আর্দশবান ছাত্র তৈরী করার কারিগরী প্রতিষ্ঠান। সেই কাজে আমরাও প্রতিষ্ঠানকে সর্বাত্মক সহযোগিতা করব। এসময় জামায়াত নেতারা কলেজটির অধ্যক্ষকে আশ্বস্ত করেন যে সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং, মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে ঐক্যবদ্ধভাবে সকল অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। একটি সুষ্ঠ, সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশ তৈরির মাধ্যমে বিজয় স্মরণী কলেজ হবে অনন্য নজির, আলোকিত শিক্ষাঙ্গন।