চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সাবেক সংসদ সদস্য মাওলানা শাহজাহান চৌধুরী বলেছেন, দেশে আল্লাহর আইন কায়েম করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ফৌজদারহাট ইডেন গার্ডেনে সলিমপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনা এ দেশের ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। আলেম-ওলামাকে হত্যা করেছে। গণতন্ত্র ধ্বংস করেছে। ভোটাধিকার নষ্ট করেছে। গুম, খুনসহ নির্বিচারে জুলুম চালিয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
কর্মী সম্মেলনে সলিমপুর ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা সেক্রেটারি আলাউদ্দিন শিকদার, উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সমাজকল্যাণ সম্পাদক মাষ্টার নুরুস সালাম। আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, ডবল মুরিং থানা আমীর ফারুক আজম, আকবরশাহ থানা আমীর আব্দুল হান্নান চৌধুরী, শ্রমিক কল্যাণ চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মু তাহের, সীতাকুণ্ড উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি আবু ফারহান, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুবউদ্দিন শিবলী, সীতাকুণ্ড উপজেলার আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি এড. হুসাইন মুহাম্মদ আশরাফ, এড মহিউদ্দিন হাশেমী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভাটিয়ারী ইউনিয়ন আমীর মুশাররফ হোসেন মৃধা, সোনাইছড়ি ইউনিয়নের আমীর মু. নুরুল ইসলামসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।